
তানভীর আহমেদ : নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর মধ্যে পাড়া স্পোর্টিং ক্লাব উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ অক্টোবর) শুক্রবার বিকালে কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ফুটন্ত গোলাপ একাদশকে ২ – ১ গোলে হারিয়ে ব্ল্যাক টাইগার একাদশ জয় লাভ করে।
কৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে ও জামায়াত নেতা আব্দুল মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মোঃ আবুল কাশেম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাসান আব্দুল কাইয়ুম সাবেক এজিএস মাদ্রাসা ছাত্র সংসদ, বড়চাপা ইউনিয়ন জামায়াতের আমির ডাঃ শাহাজাদা পারভেজ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা এমরান হোসেন, চাকরিজীবী মোজাহিদুল ইসলাম, কৃষ্ণপুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর যুব বিভাগ এর সভাপতি মোঃ হাদিউল ইসলাম হাদি, ইউনিয়ন জামায়াতের ২নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল মান্নান সহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।

Reporter Name 









