ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘর ভেঙে নেয়ার অভিযোগ। থানায় মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধা রব্বানুর বসত ঘর ভেঙে নেয়ার অভিযোগ পাওয়া গেছে কামরুজ্জামান কমরু মিয়া কমরু মিয়ার বিরুদ্ধে । এ ঘটনায় বৃদ্ধা রব্বানুর পুত্র তাজুল ইসলাম বাদী হয়ে কমরু মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় বৃদ্ধা রব্বানু ও তার পুত্র তাজুল ইসলাম সহ এলাকাবাসিরা জানান,তাজুল ইসলাম গত ১৫ বছর আগে তার পাশ্ববতী এনাম মিয়ার কাছ থেকে সাড়ে তিন শতাংশ জমি কিনে দখলে আছেন। কিন্তু এ ঘটনায় কমরু বেআইনী ভাবে ওয়ারিশ দাবি করে বিভিন্ন সময় তাজুল ইসলামের কাছে ২ লাখ টাকা দাবি করে হুমকি- ধমকি দিয়ে আসছে। টাকা না পেয়ে গত কয়েক দিন আগে কামরুজ্জামান কমরু মিয়া ও ফারুক হোসাইনের লোকজন তাজুল ইসলামের একটি অটোরিক্সা জোর করে ছিনিয়ে নিয়ে যায় । পরে স্থানীয় লোকজনের সহায়তায় ৫ দিন পর অটোরিক্সাটি ফেরত পান। এতে ক্ষিপ্ত হয়ে কামরুজ্জামান কমরু মিয়া ও ফারুক হোসাইনের লোকজন নিয়ে শুক্রবার প্রতিপক্ষের বসত ঘর ভেঙে টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায় । এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে । এ বিষয়ে জানতে প্রতিপক্ষ কামরুজ্জামান কমরু মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, পরে তার মোবাইলে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন ( পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘর ভেঙে নেয়ার অভিযোগ। থানায় মামলা

আপডেট সময় ০৯:৫২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫