ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

মনোহরদীতে সাংবাদিক পরিবারের উপর হামলা ও ভাঙচুর

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলার চর আহাম্মদপুর গ্রামে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল (৬০) ও তাঁর পরিবারের উপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোঃ শাহিন মিয়া (৩৬), পিতা-আবু সিদ্দিকসহ আরও ৪/৫ জন দীর্ঘদিন ধরে বাদলের বাড়ির উঠানে নিয়মিত ময়লা-আবর্জনা ও মলমূত্র ফেলে পরিবেশ দূষণ করে আসছে। এতে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নানা রোগবালাই দেখা দিচ্ছে।

বিষয়টি একাধিকবার নিষেধ করলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাড়িতেও গিয়ে হুমকি প্রদান করে বলে জানা গেছে। এরই জেরে গত রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে সাংবাদিক তাজুল ইসলামের স্ত্রীকে একা পেয়ে বিবাদীরা গালিগালাজ ও মারধরের চেষ্টা করে। পরে বাদল বাড়িতে ফিরলে সঙ্গবদ্ধভাবে তাঁকে আক্রমণের চেষ্টা করে। তিনি প্রাণ বাঁচাতে ঘরে ঢুকে পড়লে বিবাদীরা ঘরে প্রবেশ করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। বর্তমানে বাদল ও তাঁর পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বাদল মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মনোহরদীতে সাংবাদিক পরিবারের উপর হামলা ও ভাঙচুর

আপডেট সময় ০৮:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫