ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের বিচার দাবিতে মনোহরদীতে মানববন্ধন 

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৮৪৫ বার পড়া হয়েছে

তানভীর আহমেদ : গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নরসিংদী জেলার মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকেরা।

আজ শনিবার বিকেলে মনোহরদী প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিবাদ সভা এবং মনোহরদী বাসস্ট্যান্ডে মানববন্ধনে সাংবাদিকেরা এ দাবি জানান। সাংবাদিক আসাদুজ্জামানকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মনোহরদী প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক সংগঠনগুলোকে আসাদুজ্জামানকে হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার এবং অন্তর্বর্তী সরকারকে এই সাংবাদিকের পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি জানান সাংবাদিকেরা।

মনোহরদী প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান ফারুক, নাজমুল সাখাওয়াত হোসেন বাবু, সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোসাদ্দেকুর রহমান খান, বর্তমান সভাপতি হারুন-অর-রশিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইমাম হোসেন রিপন, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি তানভীর আহমেদ,দৈনিক কালবেলার প্রতিনিধি কামরুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি তাজুল ইসলাম বাদল, শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, বিশিষ্ট কবি দেলোয়ার হোসেন, শিক্ষক কাজী মহসীন হোসেন, আশরাফুল কবির প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের বিচার দাবিতে মনোহরদীতে মানববন্ধন 

আপডেট সময় ০৫:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫