ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

মনোহরদীতে ১১বছর কৃষি জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে ১৬ শতাংশ কৃষি জমি দীর্ঘ ১১ বছর যাবৎ জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের পূর্ব মজিদপুর গ্রামের মোস্তফার ১৬ শতাংশ কৃষি জমি ১১ বছর ধরে ভাতিজারা রফিক, শফিকুল, সাদেকুল সহ ৬ থেকে ৭ জন জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে একাধিকবার মোস্তফার বড় ছেলে খোকন মিয়া ও তার পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটায়।

হামলার আশঙ্কায় ভুক্তভোগী খোকন মিয়া সাত জনকে অভিযুক্ত করে বুধবার মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দেয়, এর জেরে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীকে আবারও প্রাণনাশের হুমকি দেয়।

এলাকাবাসী বলেন এনিয়ে পূর্বে এলাকাবাসী একাধিক বার গ্রাম্য শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও দিতে পারেনি দলিল পত্রের অভাবে।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল বলেন খোকন মিয়া আমাদের উপর যে অভিযোগ করেছে এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমাদের কাছে জমির সকল কাগজপত্র আছে জমির মালিক আমরা।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জব্বার বলেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মনোহরদীতে ১১বছর কৃষি জমি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ

আপডেট সময় ০৩:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫