ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

বেলাবতে মালবাহী ট্রাকের চাপায় মুদি ব্যবসায়ী নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

মোঃ বাদল মিয়া :- নরসিংদীর বেলাবতে মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলকাছ মিয়া একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা ও নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলকাছ মিয়া বারৈচা বাজার থেকে দোকানের মালামাল কেনার পর ব্যাটারিচালিত একটি ভ্যানে করে মালামাল নিয়ে নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারে ফিরছিলেন। বাজারের অদূরে দড়িকান্দি বাসস্ট্যান্ড পৌঁছালে পিছন থেকে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানা পুলিশ। ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক (এস.আই) মোঃ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বেলাবতে মালবাহী ট্রাকের চাপায় মুদি ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৮:৫৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫