ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার, নিহত ২

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি :- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী শিশু ফারিয়া রহমান নীহার মরদেহ ১৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে। এই ঘটনায় দুইজন নিহত হয়েছে। এর আগে শুক্রবার (১১ জুলাই) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় একটি ডিঙ্গি নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গেলে আকস্মিকভাবে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই বড় বোন কাশ্মীরা রহমান নীলা (১৭) এর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত দুই বোন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমান ও নীপা আক্তারের মেয়ে। ফারিয়া রহমান নীহা কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং কাশ্মীরা রহমান নীলা গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।জানা গেছে, ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দক্ষিণ চরটেকি এলাকায় নির্মিত হয়েছে একটি বাঁধ, যা বর্তমানে স্থানীয়দের কাছে একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। শুক্রবার সেই স্থানে পরিবারসহ বেড়াতে যান আবদুর রহমান। ঘোরাঘুরির একপর্যায়ে তারা নদে নৌকায় ভ্রমণে যান, যেখানে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

নৌকাডুবির পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আবদুর রহমান ও তার স্ত্রী নীপা আক্তারকে জীবিত উদ্ধার করলেও বড় মেয়ে নীলাকে মৃত অবস্থায় পান। এসময় ছোট মেয়ে ফারিয়া নদে নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। শনিবার সকাল থেকে আবারও অভিযান শুরু হয়, এবং দুপুরে নীহার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই আমরা ডুবুরি দল পাঠাই। অবশেষে আজ দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বেড়িবাঁধ এলাকায় নৌকায় ঘোরা শিশুসহ পর্যটকদের কাছে ছিল আনন্দের উৎস, যা মুহূর্তেই পরিণত হয় বিষাদের ঘটনায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার, নিহত ২

আপডেট সময় ০২:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫