
মনোহরদী,নরসিংদী প্রতিনিধি :- নরসিংদীর মনোহরদীতে ঘোষগাঁও ও বীর মাইজদিয়া যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘কাছি টান’ খেলা অনুষ্ঠিত।উপজেলার কাচিকাটা ইউনিয়নের আফতাব উদ্দিন মৌলভীর মোড়ে সোমবার বিকালে বিবাহিত বনাম অবিবাহিত দলের কাছিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
হাজী আবদুর রহমান এর সভাপতিত্বে ও কাচিকাটা ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। এসময় আরো উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এস এম ফারুক, বিএনপি নেতা হারুন অর রশিদ, সরিফ আহমেদ ও নাজমুল আলম সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
খেলা শেষে অবিবাহিত বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রধান অতিথি প্রথম পুরস্কার একটি ছাগল তুলে দেয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ও যুব সমাজকে জুয়া নেশা থেকে বিরত রাখতে এ ধরনের খেলাধুলার আয়োজনে বিকল্প নেই। যুব সমাজকে আরো বেশি করে খেলাধুলার দিকে উৎসাহিত করতে হবে।

Reporter Name 















