
মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :- গাছ লাগাও পরিবেশ বাঁচাও এই প্রতিপাদ্য সামনে রেখেই উপজেলার বেলাবোতে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিমের উদ্যোগে নারকেল গাছের চারা রোপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার চর উজিলাব ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫০টি নারকেল গাছের চারা রোপন করেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
আল আমিন হালদার, উপজেলা
কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী,
কৃষি সম্পসারণ অফিসার মাহবুব আলম লেলিন,
পিআইও খাদিজা আক্তার, উপজেলা
সিএ মোস্তাক আহমেদ, চর উজিলাব ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট প্রমুখ।
গাছ রোপন শেষে ইউএনও মোঃ আব্দুল করিম বলেন, প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অক্সিজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে প্রথমে চর উজিলাব ইউনিয়নের ১৫০টি নারকেল গাছের চারা রোপন করা হয়েছে।

Reporter Name 















