ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

শেষ ঠিকানার কারিগর মনু মিয়া চলে গেলেন না ফেরার দেশে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

মোঃ বাদল মিয়া :- কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া (৬৭) আর আমাদের মাঝে নেই। (২৮ জুন) শনিবার সকাল ১০:৩০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

যিনি এক জীবনে কবর খুঁড়েছেন ৩ হাজার ৫৭টি—তাও কোনো পারিশ্রমিক ছাড়াই।

স্থানীয়দের কাছে ‘শেষ ঠিকানার কারিগর’(গোরখোদক) নামে পরিচিত মনু মিয়া ছিলেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারও মৃত্যুসংবাদ শুনলেই হাতে কোদাল-খুন্তি নিয়ে ঘোড়ায় চড়ে ছুটে যেতেন কবরস্থানে। ছিলেন নিরব, নিঃস্বার্থ ও বিনয়ী এক সেবক। জীবনের অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন মানুষের অন্তিম যাত্রায় পাশে দাঁড়িয়ে।

মনু মিয়ার নিজের লেখা একটি ছোট ডায়েরি থেকে জানা যায়, মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোট ৩,০৫৭টি কবর খুঁড়েছেন। জীবনের এই দীর্ঘ সময়টাতে কখনো পারিশ্রমিক নেননি। কবর খুঁড়ে দিতেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।

দীর্ঘদিন মানুষের সেবায় ব্যস্ত থাকায় নিজের স্বাস্থ্য ও চিকিৎসার দিকে মনোযোগ দিতে পারেননি। শরীরে বাসা বেঁধেছিল একাধিক জটিল রোগ। শেষদিকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।

মনু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে স্থানীয় মসজিদ, কবরস্থান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

শেষ ঠিকানার কারিগর মনু মিয়া চলে গেলেন না ফেরার দেশে

আপডেট সময় ০৯:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫