
নিজস্ব প্রতিনিধি :- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা.আশরাফী আহমদের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় নরসিংদী জেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিকালীন সময়েও সকল জরুরি সেবা চালু রয়েছে। যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ খুব সহজেই স্বাস্থ্য সেবা গ্রহণ করছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ০১ টি পরিবার পরিকল্পনা সদর ক্লিনিক হতে পরিবার পরিকল্পনা সেবা,গর্ভকালীন সেবা,স্বাভাবিক প্রসব সেবা,০-৫ বছর বয়সী শিশু সেবা,কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সেবা ও সাধারণ স্বাস্থ্য সেবা প্রধান করা হচ্ছে। এ বিষয়ে পাটুলী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো:আবুল কালাম আজাদ বলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ফাতেমা বেগম সুমা স্যারের নিদের্শনায় পাটুলী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সকল সেবা কার্যক্রম চালু রয়েছে এবং ছুটি কালীন সময়ে এ কেন্দ্রে ০১ টি নরমাল ডেলিভারি হয়।
নরসিংদী জেলার উপপরিচালক শেখ শাহীদুজ্জামান এর সার্বিক তত্বাবধানে এবং বেলাবো উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণের ঐকান্তিক প্রচেষ্টায় এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।

Reporter Name 









