ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

মনোহরদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

মনোহরদী, নরসিংদী প্রতিনিধি :- বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ (২৫ জুন) মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকালে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মোহাইমিন আল জিহান। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর, সেক্রেটারি মুহা. ইসমাইল হোসেন খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। এ কর্মসূচির মাধ্যমে “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবাইকে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মনোহরদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ১২:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫