ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মনোহরদী সাংবাদিক ফোরামের কমিটি গঠন সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে স্কুল শিক্ষার্থী স্মৃতির মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি হত্যা স্বাস্থ্যমন্ত্রীর ‘ব্যক্তিগত কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন মনিরুজ্জামান ছোটন ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে– স্বাস্থ্য পরিবার মন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ মান্দায় ভূমি সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত সরদার সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী সরদার সাখাওয়াত হোসেন বকুল  উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ মন্ত্রী হিসেবে দেখতে চান ফজলে হুদা বাবুলকে

মনোহরদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধ :- নরসিংদীর মনোহরদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাররদিয়া এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম অহিদুজ্জামান (৫০)। তিনি স্থানীয় আব্দুল গফুর মৌলভীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পারভীন নামের এক নারী লটকান পাড়তে গিয়ে একটি গাছের নিচে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন এবং মনোহরদী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নিহতের ছেলে মো. জাহিদুল ইসলাম জানান, তার বাবা দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে পড়ে থাকা জুতা ও কাপড় দেখে তিনি তার বাবার মরদেহ হিসেবে শনাক্ত করেন। তিনি আরও জানান, তার বাবা কারও সঙ্গে কোনো বিরোধে জড়িত ছিলেন না। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা তারা জানেন না।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার, মনোহরদী-শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রায়হান সরকার এবং মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহসহ বিভিন্ন আলামত উদ্ধার করেন।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জব্বার বলেন, মরদেহটির মুখমণ্ডল বিকৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মনোহরদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় ০৭:৪৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫