প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১২:২৫ পি.এম
মনোহরদীতে দরবার শরীফ ভাঙচুর,লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

- মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফ ভাঙচুর,লুটপাট,দরবার শরীফের চলাচলের রাস্তায় বাধা ও প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহেশপুর দরবার শরীফ প্রাঙ্গণে। বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফের ভক্তবৃন্দর আয়োজনে সংবাদ সম্মেলন হয়।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত ভক্তবৃন্দ।
বিশ্ব আশেক মঞ্জিল দরবারের সভাপতি ইমাম ও খতিব সূফী সাধক,কালচার্ড, সাহিত্যিক লেখক হযরত মাওলানা সৈয়দ আসাদুল্লাহ্ শাহ্ পীর সংবাদ সম্মেলনে বলেন নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সুফি দরবার, মাজার ও আখড়ায় হামলা, লুটপাট ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন আমার এলাকার কিছু উগ্রবাদী দুষ্কৃতিকারী লোকজন আমার দরবার শরীফ, মসজিদ, বাড়িঘর হামলা করেছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষতি সাধন হয়েছে, তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে মাজারে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। পাশাপাশি আমার জীবনের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে দুষ্কৃতিকারীরা এখনো আমাকে হুমকি দিয়ে যাচ্ছে।
সম্পাদক : তানভীর আহমেদ
অফিস : অফিস বিজয়নগর, ঢাকা বাংলাদেশ
মোবাইল : ০১৭১১০৫১৩৬৮
ইমেইল : tvutshab@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ উৎসব টিভি