মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়।
উপজেলার বড়চাপা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে (১৮ অক্টোবর) শনিবার বিকেলে বড়চাপা কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বড়চাপা ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল মতিন মুক্তার সভাপতিত্বে ও যুবদল নেতা বেলায়েত হোসেন বিল্লাল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, জেলা বিএনপি নেতা একেএম বাছেদ মোল্লা ভুট্টো, যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বাইজিদ, সাবেক জেলা ছাত্রদল নেতা সাম্মীর রহমান টিপু, সাবেক ছাত্রনেতা পাপ্পু সরকার, বিএনপি নেতা ও চলচ্চিত্র পরিচালক জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রনেতা সোহানুর রহমান সোহাগ সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজকের এই সমাবেশে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে মনোহরদী-বেলাবের প্রত্যেক নারীকে কর্মসংস্থানের আওতায় আনব। শিক্ষিত নারীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নার্সসহ সরকারি-বেসরকারি খাতে চাকরির ব্যবস্থা করা হবে। যারা অল্প শিক্ষিত, তাদের জন্য প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সম্পাদক : তানভীর আহমেদ
অফিস : অফিস বিজয়নগর, ঢাকা বাংলাদেশ
মোবাইল : ০১৭১১০৫১৩৬৮
ইমেইল : tvutshab@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ উৎসব টিভি