নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর এলাকায় ছালেহা খাতুন নামে এক নারীর বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায় নিজস্ব সম্পত্তি এবং তিনি দীর্ঘদিন ধরে ঘর-দোয়ার নির্মাণ করে সেখানে বসবাস করে আসছিলেন। অভিযুক্ত আবু বক্কার, আবুল কাসেম তাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নানাভাবে অত্যাচার চালিয়ে আসছিলেন।
গত (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে আবু বক্কার, আবুল কাসেম সহ ৫ থেকে ৬ জন পরিকল্পিতভাবে দা, লোহার শাবল, রড ও লাঠি নিয়ে বাড়িতে প্রবেশ করে জায়গা দখলের উদ্দেশ্যে দুটি টিনের ঘর ভাঙচুর করে প্রায় ২ লক্ষ টাকা সমপরিমাণ ক্ষতি সাধন করেন। এ সময় ঘরে থাকা একটি খাট, দুটি সুকেছ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়, যার মোট আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। বসত করে টিন খুলে বাঙালি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়।
ঘটনার সময় ছালেহা খাতুন বাধা দিলে অভিযুক্ত আবু বক্কার, আবুল কাসেম তার চুল ও কাপড়ে টানাহেঁচড়া করে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীগণ পালিয়ে যায়।
অভিযোগ বিষয়ে অভিযুক্তদের জানতে চাইলে তারা কথা বলতে নারাজ প্রকাশ করেন।
এ ঘটনয় কুলিয়ারচর থানায় ভুক্তভোগীর ছেলে হাবিব বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : তানভীর আহমেদ
অফিস : অফিস বিজয়নগর, ঢাকা বাংলাদেশ
মোবাইল : ০১৭১১০৫১৩৬৮
ইমেইল : tvutshab@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ উৎসব টিভি